করোনা ভাইরাস সংক্রমণের কারণে সারা দেশের অর্থনীতি অচল হয়ে গেছে। খেটে খাওয়া,দিন মুজুর ও নিম্ন আয়ের মানুষ গুলোর অসহায়ত্ব বেড়েছে। আর এই পরিস্থিতিতে অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়িয়েছেন কাটাখালি পৌরসভার মাননীয় মেয়ের মোঃ আব্বাস আলী। তাঁর নেতৃত্বে পৌরসভার গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন ত্রাণ সামগ্রী।
তিনি প্রায় ৩ হাজার পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পৌরসভার জনগণের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিতে মোবাইল ফোনের মাধ্যমে কল করলেই পৌঁছে যাচ্ছে খাদ্য সামগ্রী। কাটাখালী পৌরসভার মোট ৯টি ওয়ার্ড। প্রতিটি ওয়ার্ড কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তারা নিয়োজিত রয়েছে এ কর্মসূচিতে। পৌরসভার নাগরিকদের যেকোনো সমস্যা সমাধান করতে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে থাকেন। ইতিমধ্যে তিনি অসহায় দরিদ্র মানুষের হাতে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী উপহার খাদ্য সামগ্রী। এই কর্মসূচি সঠিকভাবে পরিচালনার জন্য রিকশা, ভ্যান, অটোরিকশা, দিন মুজুর, ও মধ্যবিত্তের তালিকা তৈরি করে এবং কার্যক্রম পরিচালিত করে।
অন্য দিকে পৌরসভার হত দরিদ্রের পাশে দাঁড়িয়েছেন অনেক বিত্তশালী ব্যাক্তি। য়ারা প্রতিনিয়ত এ কার্যক্রম চলমান রেখেছে। দেশের এ সংকটময় পরিস্থিতিতে অসহায় দরিদ্র মানুষগুলো পাশে বিত্তশালীদের এগিয়ে আসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বার্তা প্রেরক
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি












