করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়া জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে। লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। সেই সব কর্মহীন দারিদ্র্য মানুষের পাশে দাঁড়িয়েছেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়ন গ্রামীন যুব কল্যান সংস্থার নির্বাহী পরিচালক, সমাজ সেবক সাজ্জাদ হোসেন টুটুল।
নিজ অর্থায়নে ৬ষ্ঠ তম ধাপে কর্মহীন হয়ে পড়া ১৭০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। গতকাল ৩ মে রবিবার সারা দিন রহবল উত্তর পাড়া, গোপালপুর, বোয়ালমারী, তালিবপুর, খুদু পাড়া, দক্ষিন পাড়া, মধুুপুর, ভরিয়া মেঘা সহ কয়েকটি গ্রামে ত্রান সামগ্রী বিতরণ করেন। প্রতি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু সহ ডাল, করলা বেগুন বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ওবায়দুল মেম্বার, বাবলু, বক্কর, দেলোয়ার, জাকির, শামীম প্রমুখ।
বার্তা প্রেরক:
মিজানুর রহমান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি












