ধুনটে দুস্থদের পাশে দাড়িয়েছে ভান্ডারবাড়ী একতা পরিষদ

বগুড়ার ধুনটে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন দুস্থদের পাশে দাড়িয়েছে ভান্ডারবাড়ী একতা পরিষদ। ভান্ডারবাড়ী একতা পরিষদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গোলাম মোস্তফা মুকুল এর উদ্যোগে ত্রাণ কমিটি ও ফান্ড গঠন করা হয়। উক্ত ফান্ড থেকে রবিবার (৩ মে) বিকালে উপজেলার অসহায় দরিদ্র ৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ করেন, ভান্ডারবাড়ী একতা পরিষদের সভাপতি শরিফুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, সেক্রেটারি লিমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মিনারুল ইসলাম মিনু, অফিস সম্পাদক নাছির উদ্দিন, শিক্ষা ও সমাজসেবা সম্পাদক আল আমিন, প্রচার সম্পাদক আবিউল ইসলাম আবির,স্কুল ও পাঠাগার সম্পাদক রাকিবুল ইসলাম।

বার্তা প্রেরক
তারিকুল ইসলাম
ধুনট (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন