মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহিদুজ্জামান খোকন । এ সময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যানও পুলিশ বিভাগসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের উপরও ক্ষোভ প্রকাশ করেন।
রবিবার বেলা ১১টার দিকে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন প্রতিষ্ঠা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন। উপজেলা সহকারি ভূমি কর্মকর্তা ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রশাসনের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন এর জন্য জায়গা নির্ধারন নিয়েও উপজেলা প্রশাসনের কর্মকান্ড নিয়ে অশন্তোষ প্রকাশ করেন এমপি সাহিদুজ্জামান খোকন ও উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। তারা বলেন কখন কিভাবে কোথায় প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন করতে হবে তা আমাদের জানানো হয়না অথচ কমিটির উপদেষ্টা মন্ডলিতে আমাদের রাখা হয়েছে।
মতবিনিময় সভা প্রথমেই উপজেলার গাড়াডোব গ্রামে ত্রাণ বিতরণ নিয়ে যুবলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে ত্রাণের ছিনিয়ে নেওয়ার বিষয়ে জোরাজোরি পরে বিষয়টি নিয়ে বিএনপি পন্থি মেম্বরের অভিযোগে থানায় মামলা হয় যুবলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে।
এ বিষয়টি নিয়ে ওসি ওবাইদুর রহমানের প্রতি প্রশ্ন তোলেন উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। তিনি দাবি করেন অভিযোগটি কতটুকু সত্য সেটা পরিপূর্ণ তদন্ত না করে যুবলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এছাড়াও স্বাস্থ্য বিভাগেরও কর্মকান্ড নিয়েও উপজেলা চেয়ারম্যান প্রশ্ন তোলেন। তিনি বলেন স্বাস্থ্য বিভাগে চিকিৎসার অভাবে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। অথচ এই স্বাস্থ্যখাতে সরকার বর্তমানে প্রচুর অর্থ বরাদ্দ দিয়ে আসছে যাতে করে মানুষ সঠিক চিকিৎ পাই।
এদিকে সংসদ সদস্য মোঃ সাহিদুজ্জামান খোকন ত্রাণ বিতরন সহ প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন এর জায়গা নির্ধারণ নিয়েও ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নির্বাহী কর্মকর্তা আমাদের কোন কিছুই জানানোর প্রয়োজন মনে করেননা। তিনি বলেন আজ জয়গা নির্ধারণ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে তখন আমাদেরকে জানানো হচ্ছে।তাছাড়া ত্রাণ বিতরণ
কোথায় কতটুকু দেওয়া হচ্ছে সেটাও আমরা জানিনা অথচ আমরা জনগণের জনপ্রতিনিধি।
মতবিনিময় সভায় গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের নার্সিং ইন্সটিটিউটকে প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন নির্ধারন করা হয়েছে। জেলা প্রশাসকের এক চিঠিতে বিষয়টি নিশ্চিৎ করা হয়েছে।
মতবিনিময় সভায় পৌর মেয়র আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা এম রিয়াযুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সন্ধানী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান ও উপজেলা প্রশাসনের সকল ইউনিটের কর্মকর্তা সহ সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিৎ ছিলেন।
বার্তা প্রেরক :
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি












