মাসব্যাপী মানবিক সহায়তা প্রদান করার কর্মসূচীর উদ্বোধন করেন আলহাজ্ব মোহাম্মদ নাসিম-এমপি সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
(কোভিড-১৯) করোনাভাইরাস মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৯৫ ফাউন্ডেশন, কাজিপুর এর উদ্যোগে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ১৫’শ করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন পেশাজীবী ও সাধারণ পরিবারের মাঝে মাসব্যাপী মানবিক সহায়তা প্রদান করার কর্মসূচীর উদ্বোধন করেন আলহাজ্ব মোহাম্মদ নাসিম-এমপি সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটিতে মানবতার জীবনযাপন করছে গরিব ও দিনমজুর শ্রেণির লোকজন। ঘরের বাইরে যেতে না পারায় কর্মহীন হয়ে পড়া এসব মানুষ খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন।
সরকারের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠন ৯৫ ফাউন্ডেশন, কাজিপুর এসব মানুষের পাশে সহযোগিতা করে চলেছে। আজ রবিবার আলেম সামাজের দুই শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এ সময় ফোন কনফারেন্স এ যোগদেন সাবেক সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, সংগঠনের সভাপতি প্রকৌশলী আবু রায়হান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল নোমান জাকির, ফাউন্ডেশনের সি. সহ-সভাপতি প্রকৌশলী মোশারফ হোসেন, সাংগঠনির সম্পাদক ছাব্বির আহমেদ ও সংগঠনের উপদেষ্ঠা পুলিশ সুপার জনাব নাছিরউদ্দিন যুবায়ের।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাজিপুর উপজেলা চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান, ফাউন্ডেশনের সহ-সভাপতি সোলায়মান হোসেন, হাফিজুর রহমান, প্রচার সম্পাদক বেলাল হোসেন, মোনারুল ইসলাম, জাহিদুল ইসলাম, আব্দুল মান্নান মিঠু, মাসুদুর করিম (মাসুদ), মো. আলী জিন্নাহ, হাসানুর রহমান মনি, বেলাল হোসেন, নাফিউর রহমান বাবু, শুভগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গিয়াসউদ্দিন সহ নানা পেশাজীবী ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বার্ত প্রেরকঃ
জাহিদ হাসান
কাজিপুর প্রতিনিধি
জাহিদ হাসান
কাজিপুর প্রতিনিধি












