কর্মহীন ৫০৫ টি পরিবার পেল পুলিশের উদ্ধার করা ৫১০০ কেজি চাল

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় করোনার প্রাদুর্ভাবের কারণে কর্মহীন ৫০৫ টি পরিবার এর মাঝে ৫১০০ কেজি উদ্ধার হওয়া চাল বিতরণ করা হয়েছে। বগুড়া জেলা পুলিশের উদ্যোগে এ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার আলী আশরাফ ভূঁইয়া বিপিএম বার , উদ্বোধনকালে তিনি জানান চালগুলো পরবর্তীতে ৫০৫ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হবে।
শিবগঞ্জ জেলার সৈয়দপুর ইউনিয়নের গণক পাড়া গ্রাম থেকে সরকারের কর্মসূচির খাদ্য বান্ধব ৫১০০ কেজি চাল আগামী ১১ এপ্রিল শনিবার উদ্ধার করা হয়, পরবর্তীতে ওই চাল গুলো পুলিশের তত্ত্বাবধায়নে বিতরনের জন্য আদালতের কাছে আবেদন করা হয়, সবদিক বিবেচনা করে গরীব ও দুস্থদের মাঝে এই চাল বিতরণ এর জন্য আদালত পুলিশকে নির্দেশ দেয়।
তারপর ৫১০০ কেজি চাল ৫০৫ টি পরিবারের মাঝে বিতরণ করার জন্য পুলিশ সুপারের উপস্থিতিতে এই কর্মসূচি উদ্বোধন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের মিডিয়া ও মুখপাত্র সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন উদ্ধারকৃত চালের সাথে প্রতিটি পরিবারকে আরও অতিরিক্ত ২ কেজি করে আলু দেওয়া হয়েছে। চাল আর আলু ৫০৫টি পরিবারের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।
বার্ত প্রেরকঃ
রাজিবুল ইসলাম রক্তিম
বগুড়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন