এসোসিয়েশন অব ইন্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব), দারিদ্র্যের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি উদ্বোধন করেন। সারা দেশে করোনাভাইরাস এর কারনে লকডাউন চলছে। আর লকডাউন চলমান থাকায় নিম্নবৃত্ত ও মধ্যবৃত্ত পরিবারে মানুষ গুলো খাবার সংকটে ভুগছে। এসোসিয়েশন অব ইন্জিনিয়ার্স এর উদ্যোগে এ সকল পরিবারে খাবার তুলে দিচ্ছে। প্রথম ধাপে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, ১ পেকেট সেমাই, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন ও ২ টি সাবান খাদ্য সামগ্রী ১২৫ টি পরিবারে বিতরণ করা হয়। শনিবার দুপুরে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন ও এ্যাব রাজশাহীর আহবায়ক প্রকৌশলী শাহ খালেদ হাসান চৌধুরী শাহিন।
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাব রাজশাহীর যুগ্ম-আহবায়ক প্রফেসর ড.সৈয়দ আব্দুল মফিজ ও প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা ও এ্যাব সদস্য প্রফেসর ড. রবিউল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। খাদ্য সামগ্রী দারিদ্র্যের বাড়ি বাড়ি পৌঁছে দেবার কাজে নিয়োজিত সেচ্ছাসেবক দলের নেতৃত্ব প্রদান করছেন এ্যাব সদস্য প্রকৌশলী কাজী সালেহ আহসান। মাস ব্যাপি এ কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, রুয়েট এর সভাপতি ও এ্যাব রাজশাহী ইউনিটের আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. এস এম আব্দুর রাজ্জাক।
বার্তা প্রেরকঃ
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি












