রেলস্টেশনের কাটাতারে ফাঁস লাগানো বৃদ্ধার মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের কাটা তারের বেড়ায় ফাঁস লাগানো অবস্থায় অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (০২ মে) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান ও রেলওয়ে স্টেশন মাস্টার মো. শোয়েব আহমেদ জানান, রোববার দুপুরের দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময়ে তারা খবর পায় রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মের বেষ্টনীর কাঁটা তারের মধ্যে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ ঝুলছে। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে রেলওয়ে পুলিশের ধারণা ওই ব্যক্তি ভবঘুরে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে থাকতে পারে। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

বার্তা প্রেরক
মোঃ গোলাম হোসেন 
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন