করোনার সংক্রমণ কমেছে কুষ্টিয়াতে

গতদুই দিন কোন করোনা সংক্রমণ হয়নি কুষ্টিয়া জেলায়। জেলায় অদ্যাবধি সনাক্তকৃত রোগীর সংখ্যা ১৬ জন উপজেলাভিত্তিক রোগী দৌলতপুর ৩, ভেড়ামারা ২, কুমারখালী ৪, সদর ২,   খোকসা ১, মিরপুর ৪ বহিরাগত রোগী ২ FWVTI এর আইসোলেশনে চিকিৎসাধীন। সুস্থ ২ FWVTI এর আইসোলেশন থেকে করোনামুক্ত হয়ে কুমারখালীর ২ জন রোগী ছাড় পেয়েছেন।

বর্তমান এই অবস্থাতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে কুষ্টিয়ার মানুষ। কিছুদিন আগের পরিস্থিতিতে হঠাৎ কুষ্টিয়াতে করোনা রুগি সংক্রমণ এবং কুষ্টিয়া পিসিআর ল্যাবের কিছু ভুল তথ্যে অনেক আতংকিত হয়ে পড়ে কুষ্টিয়াবাসী। কুষ্টিয়ার পুলিশ এবং প্রশাসন কঠোর অবস্থান কুষ্টিয়ার অবস্থাকে সাভাবিক রাখতে পেরেছে বলে মনে করেন সাধারণ মানুষ।

বার্তা প্রেরক
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন