হত দরিদ্রের পাশে কিছু মানুষ

রাত নেমে আসলে চারিদিকে যখন নিরব হয়ে যায় তখন কিছু মানুষ রাস্তায় নেমে আসে। করোনা আতঙ্কে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছে অসহায় দরিদ্র মানুষ গুলো। আর তাদের সাহায্যের জন্য রাতের অন্ধকারে খুঁজে বেড়ায় এ মানুষগুলো। এক দিকে করোনা অন্য দিকে  রমজান এ দু’টি সামনে রেখে সাহায্যে এগিয়ে আসে । রাজশাহী মহানগরীর  মোতিহার থানা অবস্থিত বিনোদন পুর বাজার ২৯ নং ওয়ার্ড এ ব্যাক্তিগত উদ্যোগে কর্মসূচি চালান কিছু মানুষ। তারা নাম প্রকাশে অনিচ্ছুক রাতের অন্ধকারে গরিব অসহায় মানুষের মুখে কিছু রান্না করা খাবার তুলে দেন। যাতে সেই খাবার গুলো খেয়ে তারা রোজা রাখতে পারে। তাদের এমন উদ্যোগে এলাকাবাসী খুবই খুশী।
তাদের সাথে কথা বলতে বলতে একজন বলেন আমরা মিডিয়া কিংবা কাউকে দেখানোর জন্য এটা করি না। আমরা চাই আমাদের আসেপাশে কোন অসহায় বা দরিদ্র ভাই অনাহারে না থাকে।
বাংলাদেশে প্রতিটি এলাকায় যদি আমরা সবাই এভাবে এগিয়ে আসি, তা হলে এ অসহায় মানুষ গুলো একটু ভালো থাকতে পারে।
বার্তা প্রেরকঃ
মোঃ ইলিয়াস হোসেন
রাজশাহী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন