গাইবান্ধার গোবিন্দগঞ্জে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক এসআই ও আট বছরের এক শিশু। শনিবার রমেকে স্থাপিত পিসিআর ল্যাব থেকে পাওয়া রিপোর্টে এতথ্য নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো নয় জনে। করোনায় আক্রান্ত এসআই গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত এবং শিশুটি মহিলা কলেজ এলাকার এক চিকিৎসকের ছেলে।
গাইবান্ধার সিভিল সার্জন কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা ডা. মরিয়ম হোসেন জানান, রংপুর পিসিআর ল্যাব থেকে গাইবান্ধার আরও তিন জনের করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট এসেছে। এ নিয়ে গাইবান্ধা জেলায় করোনায় আক্রান্তে সংখ্যা দাঁড়ালো ২২ জনে।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম হাইওয়ে থানার এসআই ও শিশু করোনায় আক্রান্তের তথ্যটি নিশ্চিত করেছেন।
বার্ত প্রেরকঃ
মোঃ ফাহাদ সরকার
গোবিন্দগঞ্জ প্রতিনিধি












