জেলা প্রশাসক কর্তৃক করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে খাদ্যসামগ্রী প্রেরণ

২ রা মে(শনিবার) ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক ড: কে. এম. কামরুজ্জামান সেলিম করোনা পজিটিভ ১২ জন রোগীকে খাদ্য সামগ্রী প্রেরণ করেন। প্রেরণকৃত খাদ্যের বক্সে হরলিক্স, কলা, আপেল, কমলা সহ বেশ কিছু ফলমূল ছিল। তিনি নিজে কয়েকজন করোনা রোগীর সাক্ষাৎ করেন ও তাদেরকে মনোবল অটুট রেখে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলার পরামর্শ দেন।
তাদের যেকোন সমস্যা জেলা/উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য বলেন।
তিনি রোগী ও তাদের পরিবারের সদস্যদের সাথে সদয় আচরণ করার জন্য প্রতিবেশীদের অনুরোধ করেন। এ সময় জেলা প্রশাসকের সংঙ্গে এডিসি (জেনারেল), ইউএনও ও এসিল্যান্ড উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ঠাকুরগাঁও জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ জন এবং তার মধ্যে ৩ জন সুস্থ হয়েছেন।
বার্ত প্রেরকঃ
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন