টিসিবির পণ্য কিনতে আসা লোকজন মানছে না সামাজিক দুরত্ব

দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চ বিদ্যলয়ের ভেতর টিসিবির পণ্য কিনতে আসা জনতার উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। পণ্য বিক্রির অনেক আগ থেকেই এখানে নিম্ন আয়ের মানুষজন ভিড় জমান। টিসিবির পণ্য কিনতে আসা লোকজন, মানছে না সামাজিক দুরত্ব।

এতে করোনার সংক্রমণ ঘটার আশংকা থাকে। যদিও এখনো বিরামপুর উপজেলায় করোনা রুগী সনাক্ত হয়নি। কে জানে কার মধ্যে আছে এই মরণ ব্যাধি ভাইরাস। শুধুমাত্র ন্যায্যমূল্যে পণ্য কেনার জন্যই জীবনের ঝুঁকি নিচ্ছেন এসব নিম্ন আয়ের লোকজন । বার বার বলা সত্তেও তাদেরকে সামাজিক দুরত্ব মানতে বাধ্য করা যাচ্ছে না।

সরকার কর্তৃক অনুমোদিত ডিলারের পক্ষ থেকে একটি অনুরোধ করা হয়েছে একই ব্যক্তি প্রতিদিন পণ্য না কিনে অন্যদেরকে সুযোগ করে দেন।

বার্ত প্রেরকঃ
মাসুদ রানা
দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন