করোনায় মৃত ব্যক্তিকে দাফন করলেন ইউপি সদস্য

যেই পুলিশ ও সাংবাদিকদের গালি দিতে কার্পণ্য করেন নাহ, তারাই রাতের আঁধারে কবর খুঁড়ে লাশ দাফন করে। সঙ্গে ছিলেন স্থানীয় ইউপি সদস্য।
করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর কবর খুঁড়লেন অ্যাডি. এসপি আফজাল হোসেন। হাজীগঞ্জের রাজারগাঁও গ্রামের বাড়িতে কবর খুঁড়তে লোক না পাওয়ায় অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও কচুয়া সার্কেল) আফজাল হোসেন কবর খুঁড়লেন। এসময় তাঁকে কবর খুঁড়তে সহযোগীতা করেন উপ-পরিদর্শক জয়নাল আবেদীন, সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত, স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন সহ জানাজা ও দাফন করা টিম ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মুখপাত্র মাওলানা যোবায়ের আহমেদ।
আমরা যখন নিশ্চিন্তে ঘুমাচ্ছি। এই মানুষগুলো নিভৃতে কাজ করে যাচ্ছে। হয়তো লাশটা পড়ে থাকতো কতদিন। তবুও কেউ দাফন করতো না। এই ক্রান্তিলগ্নেও নিজের জীবনের মায়া ত্যাগ করে ঠিকই ছুটে গেলো একদল নির্ভীক সৈনিক। তারা তাদের কর্মের মাধ্যমে বুঝিয়ে দিলো, মনুষ্যত্ব এখোনো মরে নাই।
কৃতজ্ঞতা ও ছবি সংগ্রহঃ সাইফুল ইসলাম সিফাত
মোঃ নাছির উদ্দিন
চাঁদপুর সদর

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন