করোনা পাবনায় সামাজিকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা

আজ মে মাসের ২ তারিখ পাবনায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১০। তবে এখনও ৮০ টি রিপোর্টের ফলাফল এসে পৌছেনি।
এখন চলছে করোনার পিক আওয়ার এই সময় সর্তক ও সচেতন থাকা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ বলে মনে করেন পাবনার ডেপুটি সিভিল সার্জন ডাঃ কে এম আবু জাফর।
তিনি বলেন, মে মাস টা আমাদের জন্য ক্রিটিক্যাল। যেহেতু পাবনায় করোনা রোগী শনাক্ত হয়েছে সামাজিক ভাবে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
ইতিমধ্যে যে রিপোর্টগুলা এখনো আসেনি তা আসার পর চিত্রটা অন্যরকম হতে পারে। ডাক্তার কে এম আবু জাফর বলেন, মে মাসের শেষ সপ্তাহ আমরা ঝূকিপূর্ণ মনে করছি।

মোঃ রাসেলা মাহমুদ
পাবনা, সুজানগর

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন