বগুড়ায় ২৪ ঘন্টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো ১৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে ১ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস ধরা পড়েছে। বাঁকী ১৮৭ টি নমুনা নেগেটিভ এসেছে।এর মধ্যে বগুড়া জেলার ১২৪ টি নমুনা পরীক্ষার ফলাফলের মধ্যে ১ জন পজেটিভ, জয়পুরহাটের ৬৩ জনের, সিরাজগঞ্জের ১ জনের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
করোনা আক্রান্ত মহিলাটি বগুড়া ফুলতলা এলাকার বাসিন্দা তার বয়স ৩০ বছর। আক্রান্ত মহিলা করোনা পজেটিভ আসা ব্যক্তি এমদাদুল হকের স্ত্রী। জানা যায় স্বামীর সংস্পর্শে থাকার ফলেই তার শরীরে করোনা পজেটিভ আসে। এ নিয়ে বগুড়ায় মোট করোনা পজেটিভ রোগীর সংখ্যা ১৯ জন। সুস্থ হয়েছেন ১ জন। ২৪ ঘন্টায় ৯ জন সহ মোট ১৬৩২ জন হোম কোয়ারান্টাইনেে আছে। বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শফিক আমিন কাজন জানান আইসোলেশনে থাকা করোনা পজেটিভ রোগীদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
শিবগঞ্জ প্রতিনিধি












