ভোলার কওমি মাদ্রাসার আলেমদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিলেন “আলহাজ্ব জাকির হোসেন”।
ভোলা জেলার আবাসিক কওমি মাদ্রাসা (যে মাদ্রাসায় লিল্লাহ বোর্ডিং রয়েছে) ঐ সকল মাদ্রাসার শিক্ষকগণের পাশে দাঁড়াবেন আলহাজ্ব জাকির হোসেন সাহেব।
সংস্থার নির্ধারিত ফ্রমে আবেদন করতে বলা হয়েছে।
ফ্রম এবং কওমি মাদ্রাসার এই দান সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগের ঠিকানা :
আলহাজ্ব মাওলানা সাখাওয়াত হোসাইন
পিতা-আলহাজ্ব জাকির হোসেন
কুয়েত কমপ্লেক্স বোরহানউদ্দিন ভোলা।
মোবাইল (০১৭২১১৭৭৬১১)
আলহাজ্ব জাকির হোসেন
ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ করে মসজিদ-মাদ্রাসার রূপকার যিনি প্রায় পাঁচশত মসজিদ এবং দুইশত মাদ্রাসা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন জেলায় নান্দনিকভাবে গড়ে তুলেছেন। তিনি পরপর ৬ বার বাংলাদেশের সেরা রেমিটেন্স দাতা।
উল্লেখ্য যে কওমি মাদ্রাসার আলেমদের পাশে দাঁড়ানোর আগেও তিনি ভোলা জেলার প্রায় ১১০০০ ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
বার্তা প্রেরক,
আজাহার হোসেন বাপ্পি
ভোলা, প্রতিনিধি












