করোনা উপর্সগ নিয়ে মৃত ব্যক্তিদের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

কোভিড -১৯ করোনা ভাইরাস নামে একটি ভাইরাসের ভয়াল থাবায় সারা বিশ্ব এতিম। যার সুনির্দিষ্ট এখনো কোনো প্রতিষেদক বাজারে বের হয়নি। এটি এমন একটি মহামারী যার কোনো সুনির্দিষ্ট গঠন প্রণালী নাই শুধু চরিত্র পরির্বতন করে চলছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বা উপর্সগ নিয়ে মৃত্যু বরণ করলে যখন বাবা-মা,ভাই- বোন, বন্ধু- বান্ধব, আত্মীয় – স্বজন কেউ কাছে আসে নাহ বা শেষ বিদায়ের সময়ও একটু জানাজায় শরীক হয় না ঠিক তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা নিজের পরিবারের মায়া ত্যাগ করে করোনায় মৃত ব্যক্তির জানাযা, কাফন- দাফন সম্পন্ন করে আসছেন সারা দেশব্যাপী।

অনুরুপ ঢাকা বাসীর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বিভিন্ন থানায় জানাযা,কাফন- দাফন টিম করে করোনায় মৃত মানুষের শেষ বিদায়ের কাজ সম্পন্ন করছে দলটি। তাদের মন্তব্য তারা পীর সাহেব চরমোনাই এর নির্দেশে শুধু মাত্র আল্লাহ তা আলার সন্তুষ্টির জন্যই নিঃস্বার্থভাবে করে যাচ্ছে এই কাজ।

বার্তা প্রেরক
মো: রুবেল হোসেন
মিরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন