১ লা মে(শুক্রবার) ছুটির দিন করোনা ভয় কে উপেক্ষা করে ৭ টি ইউনিয়নে সর্বমোট ১৪৮২ টি কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ২০০ টি দুঃস্থ পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন।
তার নির্দেশনাক্রমে আকচা ইউনিয়নে ২০০টি, রায়পুর ইউনিয়নে ৩০০টি ,জামালপুর ইউনিয়নে ২২০টি, সালন্দর ইউনিয়নে ২৫০টি, নারগুন ইউনিয়নে ২১০টি,এবং রুহিয়া পশ্চিম ইউপি তে ১০২টি কর্মহীন পরিবারের মাঝে ত্রানের খাবার বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদা আক্তার মাসু, সহকারী কমিশনার ভূমি বহ্নি শিখা আশা সহ উপজেলা সমাজসেবা অফিসার, উপজেলা যুব উন্নয়ন অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপসহকারী কৃষি অফিসার।
এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আজ জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সদর উপজেলার পৌরসভার কালীবাড়ি, গড়েয়া রোড ও সালন্দর চৌধুরীহাট এলাকায় অবৈধভাবে দেয়া অস্থায়ী দোকান উঠিয়ে দেন এবং ১ জন ব্যবসায়ীকে বাসী খাবার বিক্রয়ের অপরাধে ১০০০ টাকা জরিমানা করেন। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক
মোঃ জাহাঙ্গীর আলম
ঠাকুরগাঁও প্রতিনিধি












