রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শহীদ জোহা চত্বর পর্যন্ত নানা ধরনের গাছ শোভা পেত। এতে ক্যাম্পাসের সৌন্দর্য ও পবিরেশ ভালো ছিল। এতে শিক্ষার্থীরা যেমন উপকার পেত, ঠিক তেমনি ক্যাম্পাস ছিল দৃষ্টিনন্দন।
কিন্তু আজ শুক্রবার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ ফেসবুক গ্রুপে এই ছবি পোস্ট করা হয়েছে। যেখানে দেখা গেছে, ক্যাম্পাসের চির চেনা সেই গাছগুলো কেটে ফেলা হয়েছে। এতে ক্যাম্পাসের সেই রূপ আর দেখা যাচ্ছে না। রাস্তার দুপাশের গাছ কেটে ফেলায় পরিবেশের সঙ্গে নষ্ট হচ্ছে এর সৌন্দর্য। তাই শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়ে।
বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে থাকা বর্তমান প্রশাসন এর আগেও ক্যাম্পাসের বিভিন্ন স্থানের গাছ কেটেছে। কিন্তু শিক্ষার্থীদের প্রতিবাদ সত্ত্বেও তারা গাছ কাটা থাকায়নি। এভাবে চলতে থাকলে রাজশাহী বিশ্ববিদ্যালয় তার আগের সৌন্দর্য হারিয়ে ফেলবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের এ বিষয়ে জাবদিহিতার মধ্যে নিয়ে আসা প্রয়োজন বলেও মনে করেন তারা।
বার্তা প্রেরকঃ
মোঃ মোস্তাফিজুর রহমান রিমন
পবা, উপজেলা রাজশাহী প্রতিনিধি












