বাগেরহাট ডেমার ইউনিয়নের বাঁশবাড়িয়াতে করোনা পজেটিভ ১৩ বছর বয়সি বাচ্চার শারীরিক খোঁজ নিতে যান ডাক্তার মোশারেফ হোসেন মুক্ত। তিনি বাচ্চাটির সকল খোজ খবর নেন এবং তার শারীরিক পরীক্ষা করে দেখেন,সে এখন শারীরিক ভাবে সুস্থ আছে।
এছাড়াও তার পরিবারের বাকিদের ও খোঁজ নেওয়া হয় । তার বাড়ির অন্য সদস্যদের কারো কোন উপসর্গ এখন পর্যন্ত নাই। ইতিমধ্যে তাদের পরিবার ও পাশের বাড়ী সহ মোট ১৪জনের নমুনা সংগ্রহ করে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া ২টি পরিবারকেই লক ডাউন করা হয়েছে। ডেমা ইউনিয়নের সকল সেচ্ছসেবক তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়িতে পৌঁছে দিচ্ছেন।
বার্তা প্রেরক
রকিবুল মিনা
বাগেরহাট প্রতিনিধি












