সাতক্ষীরার ঋশিল্পী ইন্টারন্যাশনাল সহ ৭টি বাড়ী লকডাউন

সাতক্ষীরা জেলার ঋশিল্পী ইন্টারন্যাশনালের প্রোডাকশন ম্যানেজার সঞ্জয় সরকার জেলার প্রথম COVID-19 Positive ( সাতক্ষীরা জেলা হতে নমুনা প্রেরণ ভিত্তিতে)। অনুসন্ধানে জানা যায়ঃ সঞ্জয় সরকার চাকরির সুবাদে এবং অন্যান্য ভাবে বেশ কয়েকজন ব্যক্তি তার সংস্পর্শে আসেন বলে। এমতাবস্থায়, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কল্পে এবং এলাকাবাসীর সর্বোত্তম স্বার্থে ঋশিল্পী ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানটি এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিদের বাসা অদ্য ইং ০১-০৫-২০২০ তারিখ লকডাউন  করা হয়েছে।

আক্রান্ত ব্যক্তি সম্ভাব্য যাদের দ্বারা সংক্রমিত হয়ে থাকতে পারেন সে বিষয়টি বিবেচনা করে  সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে গোপীনাথপুর, রাজনগর ও উত্তর কাঠিয়ার মোট সাতটি বাসা এবং প্রতিষ্ঠানটি লকডাউন করা হয়।  এলাকাবাসী কে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, নিজ বাসায় অবস্থান করা এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়েছে।

বার্তা প্রেরক
মহসিন আলম
সাতক্ষীরা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন