প্রিয় লক্ষ্মীপুরবাসী
করোনার মহা দূর্যোগকালে আমরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনা রোগের এখন পর্যন্ত ভ্যাকসিন বা চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হয়নি। তাদের ও আমাদের দেশের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মতে করোনা সংক্রমণ রোধে মূল করণীয় হল টেস্ট করে করোনা রোগী সনাক্ত করা ও আইসোলেটেড করা। সেই মোতাবেক আমরা জেলায় করোন রোগী সনাক্তকরণে নমুনা সংগ্রহ করাকে সর্বাধিক গুরুত্ব প্রদান করেছি। আপনার লক্ষ করবেন আশেপাশের বড় বড় জেলাগুলো যেখানে এখন পর্যন্ত ৩০০/৪০০ এর বেশি টেস্ট সম্পন্ন করেনি, সেখানে আমরা প্রায় ১১২০ জনের নমুনা সংগ্রহ করেছি। এর মধ্যে আজ পর্যন্ত ৯০০ এর অধিক করোনা পরীক্ষার রেজাল্ট আমরা পেয়েছি। যার ফলে আমরা অধিক সংখ্যায় করোনা আক্রান্ত রোগী সনাক্ত করে আইসোলেটেড করতে পেরেছি। আশা করি এতে আপাত দৃষ্টিতে সংক্রমিত রোগীর সংখ্যা বেশি হলেও আমরা ভবিষ্যতের জন্য ভালো ফল পাব।
করোনা সংক্রমণ আর যেনো না বাড়ে সে জন্য আপনাদেরকে ঘরে থাকতে অনুরোধ করছি। বিশেষ প্রয়োজন ছাড়া দয়া করে কেউ ঘর থেকে বের হবেন না। বের হতে হলেও স্বাস্থ্য বিধি মোতাবেক মাস্ক পড়ে বের হবেন। ঘরে ফেরার সাথে সাথে নিজে সাবান দিয়ে গোসল করে নিবেন, পরিধানের জামা কাপড় সাবান পানিতে আধা ঘন্টা ভিজিয়ে ধুয়ে নিবেন। বাইরে থেকে আনা দ্রব্যাদি যথা নিয়মে ডিজইনফেক্টেড করে নিবেন। সর্বোপরি করোনা দূর্যোগ মোকাবেলা অতীতের মত আপনাদের সর্বাত্মক সহায়তা কামনা করি।
বার্তা প্রেরকঃ
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির












