পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায় ৯ কেজি গাঁজা দিয়ে বানানো হয়েছে মোটরসাইকেলের সিটকভার। গাঁজা দিয়ে বানানো সেই সিটে বসে মোটরসাইকেল চালিয়ে কুড়িগ্রাম থেকে বগুড়ায় গাঁজা সরবরাহ করতে যাচ্ছিলেন সাঈদ নামের এক মাদক পাচারকারী। সাঈদ গাইবান্ধা জেলার সদর উপজেলার নয়নপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। শুক্রবার বেলা ১২ টার দিকে বগুড়ার মোকামতলা চেকপোস্টেে আটক করা হয় তাকে।
জানা গেছে মোকামতলা চেকপোস্টেে মোটরসাইকেল (কুড়িগ্রাম-হ-১২-৪০৮৪) থামানোর সংকেত দেন কর্তব্যরত পুলিশের টিএসআই। মোটরসাইকেলেেের কাগজ পত্র যাচাই করার সময় পুলিশের নজরে আসে অন্যান্য মোটারসাইকেলের তুলনায় এই মোটরসাইকেলের সিট অস্বাভাবিক উচু। এরপর সিটকভার খুলে দেখতে পান সিটের নিচে বিপুল পরিমান গাঁজা। মোটরসাইকেলের সিট ও ফোমের পরিবর্তে গাঁজা দিয়ে বানানো। সব মিলিয়ে ৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মোকামতলা ট্রাফিক ফাড়িঁর ইনচার্জ রেজাউল করিম খান জানান যে গ্রেফতারকৃত সাঈদকে থানা পুলিশে হস্তান্তর করা হবে।
বার্তা প্রেরক
মিজানুর রহমান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি












