সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠ ভাবেই চলছে কেনা-বেচা

রাজশাহীর সাগরপাড়া ডায়াবেটিস বাজারে সামাজিক দুরত্ব বজায় রেখে সুষ্ঠ ভাবে চলছে কেনা-বেচা। রাজশাহী সিটি কর্পোরেশন এর ২১নং ওয়ার্ড এর অন্তর্গত সাগরপাড়া এলাকায় রয়েছে একটি ডায়াবেটিস বাজার। এ বাজারটি বসে সাগরপাড়া বটতলার মোড়, স্টেশন রোড। এলাকার ডায়াবেটিস রোগীরা ভোরবেলায় হাটার সময় এই বাজার থেকে শাকসবজি, মাছ, মাংশ ইত্যাদি কেনাকাটা করেন। সেই কারণে এই বাজারের নাম রাখা হয় ডায়াবেটিস বাজার।

বাংলাদেশে কোভিড- ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার কারণে রাজশাহী জেলা লকডাউন করা হয়েছে। সামাজিক দূরত্ব যাতে বজায় রাখার জন্য সাগড়পাড়া ডায়াবেটিস বাজার কমিটি নিজ দায়িত্বে বাজারের দোকানপাট গুলো বাঁশ দিয়ে ঘেরাও করে দেয় এবং একে অন্যের থেকে ৩ ফিট দূরত্ব যেন বজায় থাকে সেজন্য রাস্তায় সাদা বৃত্ত এঁকে দেয়। আশেপাশের এলাকার অনেক মানুষ এখানে বাজার করতে আসেন এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলা ফেরা করে থাকেন।

কোভিড-১৯ এর কারণে সপ্তাহে ৪দিন বাজার খোলা রাখা হয় দিনগুলো হল, (শনি, সোম, বুধ, শুক্রবার)। স্বাস্থ্য ঝুকি কমানোর জন্য বাজারে ঢোকার পথে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্রত্যেক পরিবার হতে একজনের বেশি বাজারে না আসার অনুরোধ জানানো হয়েছে এবং এখানকার সচেতন নাগরিক এগুলো নিয়মকানুন মেনে চলছেন।

এলাকার জনগণ সবাই নিজ দায়িত্বে সামাজিক দূরত্ব বজিয়ে রেখে কেনাকাটা করছে। সবাই নিয়ম শৃঙ্খলা বজায় রেখে চলা ফেরা করছে। এবং কোনো রকম বিশৃঙ্খলা যেন না হয় সে বিষয়ে বাজার কমিটির সেচ্ছা সেবকরা সবসময় কাজ করছে।

বার্তা প্রেরক
অঞ্জন কুমার সরকার
রাজশাহী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন