বগুড়ায় আইসোলেশন ১ ব্যক্তির মৃত্যু

বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতালে গড়ে ওঠা  আইসোলেশন  ইউনিটে ভর্তি হওয়া ১ ব্যক্তি আজ শুক্রবার মারা যায় । তার বাড়ি বগুড়া জেলার গাবতলী উপজেলার হাতিবান্ধা এলাকায়। তার বয়স ৪৫ বছর।

মোহাম্মাদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ শফিক আমিন কাজল জানান বৃহস্পতিবার রাত ১২ টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন। তার ডায়াবেটিস হাইপারটেনশন  মস্তিষ্কে রক্ত ক্ষরন ও ফুসফুসে নিউমোনিয়া ছিল। এর পূর্বে তিনি ক্লিনিকে চিকিৎসাধীন ছিল। পরীক্ষায় তার ফুসফুসে নিউমোনিয়া থাকায় তাকে করোনা সন্দেহে  ভর্তি করে নেওয়া হয়।

চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ১০ টায় ঐ ব্যক্তির মৃত্যু হয়। তার শরীরে করোনা আছে কি না তা তারা নিশ্চত নন। মারা যাওয়া ব্যক্তির নমুনা সংগ্রহ করে শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
বার্তা প্রেরকঃ
মিজানুর রহমান
বগুড়া জেলা প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন