কামারখন্দে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করণে মানববন্ধন

সারা বিশ্বে করোনা ভাইরাস সংক্রমণ তীব্র গতিতে বেড়ে যাচ্ছে। সংক্রামন রোধ করতে বিভিন্ন ভাবে রাষ্ট্রীয় ও সামাজিক সংস্থাগুলো দিন রাত কাজ করছে। সরকারি ভাবে সব জায়গাতে নিরাপত্তা ব্যবস্থা করতে পারেনি।কামারখন্দে ডাক্তার, নার্স, পুলিশ এবং সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ ও উপজেলাকে লকডাউন করার লক্ষ্যে মানববন্ধন করা হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরের দিকে রেলওয়ে স্টেশন চত্বরে যুব ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা যুব বিগ্রেডের  সমন্বয়ক নাসির উদ্দীন এর নেতৃতে  কামারখন্দ উপজেলা যুব ইউনিয়ন কমিটি এ মানববন্ধনের আয়োজন করে ।মানববন্ধন থেকে বক্তারা  যুব ভাতা দেয়ার আহ্বান, রেশন কার্ড দলীয় করণ বাদ দেওয়া,   ডাক্তার, নার্স, পুলিশ, সাংবাদিক ও সেচ্ছাসেবকদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করণ। চাউল চুরি রোধ ও কামারখন্দ উপজেলা লকডাউন করার প্রস্তাব জানায়।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব ইউনিয়নের সহ সভাপতি  সিরাজুল ইসলাম সেরাজ, মাজ্জেম, সাংগঠনিক  সম্পাদক সুমন সুত্রধর, মজনু শেখ, শরিফুল ইসলাম রাজ, আসলাম প্রমুখ ।

বার্তা প্রেরক
ইয়াছিন কবির
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন