এই প্রসঙ্গে সিএসআর উইন্ডো বাংলাদেশ-এর সমন্বয়কারী আহসান রনি বলেন, আমরা মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে বিশ্বাসী। সামাজিক দূরত্ব বজায় রাখবো কিন্তু দায়বদ্ধতা থেকে পিছিয়ে আসতে চাই না। সিএসআর উইন্ডো বাংলাদেশের মাধ্যমে আমরা সমাজের জন্য কিছু করতে চাই।
প্রতিটি পরিবারের জন্য এক একটি ব্যাগে থাকছে চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় নানান খাদ্য সামগ্রী। এই খাদ্য সামগ্রী বিতরণের জন্য সিএসআর উইন্ডো বাংলাদেশ-এর কাইন্ডনেস অ্যাম্বাসেডর নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। মো: মোস্তাফিজুর রহমান রিমন নেতৃত্বে সংগঠিত স্বেচ্ছাসেবক দল গ্রামে, গঞ্জে, প্রত্যন্ত এলাকায় তাদের সম্পর্কের উপহার নিয়ে পৌছে যাচ্ছেন। কেন্দ্র থেকে পুরো কর্মসূচি আহসান রনির সঙ্গে সহ-সমন্বয়কারী হিসেবে কাজ করছেন শাদমান সাকিব অনিক।
আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এর এমডি এবং সিইও আরিফ খান বলেন, করোনা মোকাবেলায় দেশব্যাপী চলমান অচলাবস্থায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে খেটে খাওয়া শ্রমজীবি মানুষগুলো, যারা দৈনন্দিন কাজের মাধ্যমে দেশের অর্থনীতি সচল রাখে। দেশের এই ক্রান্তিলগ্নে খেটে খাওয়া মানুষের পাশে থাকার জন্য আমাদের এই প্রয়াস। দেশের এই ক্রান্তিলগ্নে সকলের সমন্বিত উদ্যোগে আমরা এই সমস্যা থেকে উত্তরণ হতে পারবো বলে আশা করছি।
সিএসআর উইন্ডো বাংলাদেশ করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য বিতরণ কর্মসূচির পূর্বে বিভিন্ন জেলায় মাইকিং, লিফলেট এবং পোস্টার প্রর্দশনের মাধ্যমে আতংক নয়, চাই সচেতনতা শ্লোগানের মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করেছে। তা ছাড়া সামাজিক দূরত্ব সৃষ্টিতে ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে ৩ ফিট দূরত্বে জীবানুনাশক স্প্রে ও দাঁগ এঁকে দেওয়া হচ্ছে।
পবা উপজেলা রাজশাহী প্রতিনিধি












