টিসিবির পণ্য বিক্রি নিয়ে হরিলুট চলছে বলে অভিযোগ উঠেছে। মুদি ব্যবসায়ীদের দৌরাত্ম্যে প্রয়োজনীয় পণ্য পাচ্ছেন না বলে দাবি সাধারণ ভোক্তাদের। অসহায় ডিলাররা বলছেন, এসব দেখার কেউ নেই। প্রতিবাদ করলে হয়রানির শিকার হতে হয় তাদের। মুদি দোকানিদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের সহযোগিতা চান তারা।
৫০ টাকায় ভাড়া করা লোক দিয়ে পণ্য কিনে প্রকাশ্যে ট্রাকের পাশেই ভাগাভাগি করছেন, মিরপুরের মাজার রোড এলাকার মুদি ব্যবসায়ীরা। কেউ কেউ একই লোক দিয়ে বারবার ছোলা, খেজুর তেল কিনছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের দাবি, টিসিবির মাধ্যমে আড়াই কোটি মানুষ ন্যায্যমূল্যে পণ্য পাচ্ছেন। অথচ মাঠের বাস্তবতা মন্ত্রণালয়ের দাবিকে প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন সাধারণ ভোক্তারা।
টিসিবির পণ্য কিনতে আসা এক ব্যক্তি অভিযোগ করে বলেন, সাধারণ কোনো জনগণ কেউ নিতে পারছে না। যারা নিচ্ছে তারা সবাই দোকানদার। প্রতিবাদ করলে হয়রানির শিকার হতে হয়।
বিষয়টি জানলেও অসহায় ডিলার।
ডিলাররা জানায়, সিরিয়ালে কেউ দাঁড়ায় না। কেউ কেউ মহিলাকে টাকা দিয়ে কিনে নিয়ে চলে যায়। একজনে দুই বার করে নেয়।
এদিকে খেজুরের চাহিদা বাড়লেও বরাদ্দ কমিয়েছে টিসিবি। ডিলাররা জানান, দৈনিক ১০০ কেজির পরিবর্তে বর্তমানে দেয়া হচ্ছে ৮০ কেজি।












