বাড়িতে হামলা ও রাস্তা বন্ধ করে দেয় স্থানীয় প্রভাবশালী প্রতিবেশী

বগুড়া সোনাতলা বাড়িতে হামলার পর বাড়ির রাস্তা  বাঁশ দিয়ে বন্ধ করলো প্রভাবশালী প্রতিবেশী। ঘটনাটি ঘটেছে বগুড়া জেলার সোনাতলা উপজেলার গোসাইবাড়ি গ্রামে।
জমি জমার বিরোধ নিয়ে উক্ত গ্রামের মোসাম্মৎ পারভীন বেগমের বাড়িতে রাতে হামলা ভাঙচুর নারীর শ্লীলতাহানি ও লুটপাট চালায় একই গ্রামের ইনসান আলীর ছেলে মোঃ মিনারুল ইসলাম (৩৩), তার ভাই মোহাম্মদ ফারুক মিয়া
(৩৫) ও মোঃ মোনহার মিয়া (৪০), মোঃ ওয়াহেদ আলী ছেলে মোহাম্মদ মিম(২২), মোহাম্মদ মুন্নু মিয়ার ছেলে মহব্বত আলী (২১), মৃত্যু জিলে প্রামাণিকের ছেলে মোঃ তাজুল(৪১), আকিম উদ্দিন এর ছেলে মোঃ এমদাদুল (৫২), মনু মিয়ার ছেলে মোহাম্মদ মিঠু মিয়া(৩০), মৃত আব্দুল এর ছেলে মামা আপেল মিয়া (৩৩) ।
গ্রামবাসী তাদের ভয়ে মুখ না খুললেও পারভিন বেগমের পরিবার তাদের নিজেদের নিরাপত্তার জন্য সোনাতলা থানায় মামলা করেন।
এইদিকে প্রতিপক্ষ দলীয় প্রভাব খাটিয়ে নিজ দলের মহিলা নেত্রী ও তার পরিবারকে কোণঠাসা করে হুমকি-ধামকি অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের ভয় পরিবারটি পুরুষশূন্য শিশু ও নারীরা নিরাপত্তাহীনতায় আছেন। তারা ক্ষমতার দাপট দেখিয়ে মামলা হামলা করার আশঙ্কা প্রভাব ফেলেছে পরিবারের শিশুদের উপর।
এই ঘটনায় বাদী হয়ে মোসাম্মৎ পারভীন বেগম ১১ জনের নামে সোনাতলা থানায় এজাহার দায়ের করেন। এজাহারে তিনি লিখিত ভাবে উল্লেখ করেন পূর্ব পরিকল্পিত ভাবে অভিযুক্তরা তাদের ওপর হামলা করে তার স্বামী ও সন্তানকে গুরুতর আহত অবস্থায় তাদের শ্লীলতাহানি করে।
ঘরবাড়ি ভাঙচুর চালিয়ে তারা লুটপাট করে এক লক্ষ টাকা নগদ অর্থ আট আনা সোনার অলংকার সহ প্রায় দুই লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধন হয় তাদের।
এসব ঘটনায় তারা গ্রামে স্থানীয় ভাবে বিচার চাইতে গেলে কোন বিচার হয়নি বিধায় প্রশাসনের কাছে দ্বারস্থ হয়। তারপরও তাদের হামলা হুমকি-ধামকি বন্ধ হয়নি তারা সরকার দলীয় প্রভাবশালী গ্রুপের সদস্য।
এদিকে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, লোক মারফত গোসাইবাড়ি গ্রামের জমি জমা বিরোধ নিয়ে মারামারি ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসআই সান মোহাম্মদসহ ফোর্স পাঠাই। এই বিষয়ে থানায় এজাহার দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা প্রেরক:
রাজিবুল ইসলাম রক্তিম
বগুড়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন