আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায় ইউনিয়নেরনের বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পর বিভিন্ন গ্রাম হতে ত্রাণ বঞ্চিতরা সকালে ত্রাণের দাবিতে জড়ো হয়ে বিক্ষোভ করে।। তারা অভিযোগ করে চেয়ারম্যান তাদের কাছ হতে এনআইডি কার্ডের ফটোকপি নিয়েছে কিন্তু তাদের কোন সাহায্য করে নাই।
বিক্ষোভ শুরু হওয়ার কিছুক্ষণ পর ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিক্ষোভকারীদের সাথে তর্কে জড়িয়ে যান।।
বিক্ষোভরত এক নারীকে চেয়ারম্যান ধাক্কা মারলে বিক্ষোভকারীরা চেয়ারম্যানের উপর ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে।। এই সময় চেয়ারম্যান দৌড়িয়ে ইউনিয়ন পরিষদে আশ্রয় নেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
মোঃ আল-আমিন
কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি












