ধুনটে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

বগুড়ার ধুনট উপজেলার অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ । রোজা রেখেও অসহায় কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

করোনাভাইরাসের এই সংকটের সময় ধান কাটা শ্রমিক সংকট হয়েছে, অন্যদিকে অনেক কৃষক পড়ছেন চরম আর্থিক সংকটে। ফলে জমিতে বোরো মৌসুমের ধান পেকে যাওয়ার পরও সেই ধান ঘরে তুলতে পারছেন না অসহায় কৃষকরা।

বৃহস্পতিবার (৩০এপ্রিল) মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকারের নেতৃত্বে তারাকান্দি গ্রামের মেহের আলীর ১ বিঘা জমির ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে তারা।

ধান কাটার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি রফিকুল ইসলাম মুঞ্জু, সরোয়ার হোসন বাবু, নুরুন্নবী, রতন মাহমুদ. যুগ্ম সাধারন সম্পাদক হেলাল উদ্দিন, সোহান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসান রাসেল, ওয়াসিম আকরাম, ধর্ম বিষয়ক সম্পাদক আবু সায়েম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রাসেদুজ্জামান রানা, মানব বিষয়ক সম্পাদক শিপন বাবু, এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান অসিম, কালেরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুম তরফদার, সাধারন সম্পাদক এইচ.এম আসিফ সরকার, চৌকিবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সম্রাট শেখ প্রমুখ।

বার্তা প্রেরক:

তারিকুল ইসলাম
ধুনট বগুড়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন