সাতক্ষীরা শ্যামনগরে সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সকল ধরণের সরকারি সহায়তা বিতরণ করার জন্য ডাটাবেজ তৈরি কাজ শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা দিয়ে থাকেন অথচ কোন ডাটাবেইজ না থাকায় প্রকৃত ব্যক্তির পরিবর্তে সামর্থ্যবান ও একই লোক বারবার পাচ্ছেন।
এই সমস্যা চিহ্নিত করে তা দূরীকরণ করার জন্য, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে সকল ধরণের সরকারি সহায়তা যথাযথভাবে বিতরণ করার উদ্দেশ্যে একটি কেন্দ্রীয় ডেটাবেইজে সাতক্ষীরা জেলার সকল পরিবারের তথ্য অন্তর্ভূক্তকরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসারের দিক নির্দেশনা অনুযায়ী শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের ১০৮টি ওয়ার্ডে ১০৮টি কমিটির দ্বারা ওয়ার্ডভিত্তিক সকল পরিবারের তথ্য সংগ্রহের কার্যক্রম সম্প্রতি চালু হয়েছে ।
এ লক্ষ্যে নিম্নোক্ত ছক অনুযায়ী তথ্য সংগ্রহের কার্যে শ্যামনগরের আপামর জনসাধারণের প্রতি উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বার্তা প্রেরক:
মহসিন আলম
শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি












