মাদারীপুরে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ

‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এই শ্লোগানকে সামানে রেখে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিলো মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগ।
দেশজুড়ে যখন লকডাউন চলছে এ অবস্থায় ফসল ঘরে তুলতে শ্রমিক সংকটে ভুগছেন কৃষকরা, ঠিক তখনি বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমের অনুপ্রেরণায় মহামারী করোনা ভাইরাস সৃষ্ট সমস্যা মোকাবিলায় কৃষকের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে মাদারীপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তাওহীদুল ইসলাম লিংকন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিলন হাওলাদারসহ মস্তফাপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলাধীন মস্তফাপুর ইউনিয়নে বালিয়া গ্রামের কৃষক মান্নান শেখের ক্ষেতের পাকা ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে।
কৃষক মো. মান্নান শেখ বলেন, ছাত্রলীগের ২১ জন নেতাকর্মী আমার ৭২ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে । এ সময় তিনি ছাত্রলীগের এই মহৎ কর্মের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদন বলেন, কৃষকদের পাশে থেকে তাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবলু ফকির, উপজেলা ছাত্রলীগ নেতা পারভেজ, অনিম, ছাইমসহ অত্র ইউনিয়ন শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক, মোঃআরিফ হোসাইন
মাদারিপুর, প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন