বগুড়ায় করোনা পজিটিভ হওয়ার খবর শুনে পালিয়ে যাওয়া ব্যক্তির সন্ধান মিলেছে বুধবার রাত সাড়ে ৮ টার দিকে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা গ্রামে তার নিজ বাড়িতে সে অবস্থান করছিল। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর সেই সেই গ্রামের বাড়ি লকডাউন করা হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যা ছয়টার দিকে তার শহরের ফুলতলা এলাকার ভাড়া বাড়িতে গিয়ে স্ত্রী ও ১২ বছরের ছেলের সন্ধান পাওয়া যায়। করোনার সংক্রমণ ঠেকাতে সেই বাড়ি সহ আশেপাশের চার-পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
এইদিকে শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ডালিম জানান,মঙ্গলবার সন্ধ্যায় জেলা স্বাস্থ্য দপ্তর থেকে ফোন করে যখন তাকে জানানো হয় যে তার করোনা পজেটিভ তখন তার স্ত্রী তার সাথে অস্বাভাবিক আচরন করে,
আর এই আচরণ সহ্য করতে না পেরে বাধ্য হয়ে তিনি তার গ্রামের বাড়িতে পালিয়ে আসেন। তার স্ত্রী একজন নার্স এবং বগুড়া সরকারি একটি হাসপাতালে কর্মরত।
এদিকে বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোরশেদ আলম জানান,অনেক চেষ্টার পর আমরা ওই ব্যক্তির ফুলতলা এলাকায় বাড়ির সন্ধান পায় সেখানে ওই ব্যক্তিকে পাওয়া না গেলেও তার স্ত্রী এক ছেলেকে পাওয়া যায়। তারপর ওই ব্যক্তির ভাড়া বাড়ি সহ আশেপাশের চার-পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে।
শেখেরকোলা ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হাসান ডালিম জানান ওই ব্যক্তি তার নিজ গ্রামে পালিয়ে এসেছেন এই খবর নিশ্চিত হওয়ার পর পুলিশকে জানানো হয় তারপর সদর থানার ওসি এস এম বদিউজ্জামান খবর পেয়ে সোর্স পাঠিয়ে ব্যক্তির বাড়ি লকডাউন করা হয় এবং তাকে তার হোম আইসোলেশনে রাখা হয়েছে।












