চিত্রটি কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্র এন এস রোডের ৩০ এপ্রিলের। স্থানটি লাভলী টাওয়ারের সামনে থেকে বড় বাজার।কুষ্টিয়াতে করোনা ভাইরাস যে সংক্রমিত হয়েছে সে ধারণা হয়তো মাথায় নেই এই মানুষ গুলোর, এ চিত্র শুধু আজকের নয়। প্রতিদিনের প্রশাসন থেকে ৩ টা পর্যন্ত শুধু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান আর ঔষধের দোকান সন্ধ্যা ৬ টা পর্যন্ত খোলা রাখার কথা বলা হয়েছে। কিন্তু মানুষকে এই সাধারণ ছুটিতে ঘরে থাকতে বলা হলেও দুপুর তিনটা পর্যন্ত যেনো কুষ্টিয়া শহরের এন এস রোডে ঈদের বাজার বসে। সামাজিক দুরত্ব তো দূরের কথা মানুষে মানুষে ঠেলাঠেলি করে চলে বাজার করা আর একই অটোতে ৬ জন করে চলাচল।
এদিনে কাচামালের বাজার কুষ্টিয়া ইসলামীয়া কলেজ মাঠে সরিয়ে নেয়া হলেও মানুষ যেনো দুরত্ব বজায় রাখার জায়গা ত্যাগ করে ভির এলাকা কে বেশি পছন্দ করছে। এতে করে প্রতিদিন চড়ম আকারে বাড়ছে কুষ্টিয়া শহরের করোনা আতংক।
কিছু মানুষের সাথে আমরা কথা বলার চেষ্টা, কেন তারা সামাজিকদূরত্ব মানছে না তাদের মন্তব্য আমরা মাস্ক তো পড়ছি। আর প্রয়োজনে তো আসতেই হবে বাইরে। কিন্তু প্রয়োজনটা যদি জানতে চাওয়া হয় তাহলে তারা নানা রকম অযুহাত দাড় করাচ্ছে। অনেকে লুকিয়ে চা সিগারেট ভোগ করতে বের হয়েছে। এদিকে পুলিশ প্রশাসন তাদের দুরত্ব বজায় রাখতে লাঠির ভয় দেখালেও পুলিশ চলে গেলে তা আর মানেনা কেউ।
কুষ্টিয়া শহরের এই পরিবেশ দিন দিন মহাবিপদের আভাস দিচ্ছে বলে মনে করে প্রশাসন এবং বিশেষজ্ঞ ডাক্তাররা।
বার্তা প্রেরক,
সাইফুল আলম খান জোয়ার
কুষ্টিয়া প্রতিনিধি












