সময়ের পরিবর্তন মানুষের চিন্তা-চেতনাকে দ্রুতই প্রভাবিত করছে। যে সময় অধিকাংশ মানুষ জীবনের বড় একটি সময় নষ্ট করে চলছে, ঠিক সে সময়ই কিছু মানুষ পেশাগত কাজের ফাঁকে সময়কে কাজে লাগিয়ে অতিরিক্ত আয় করার আশে মাঠে নেমে পড়ছে। আমি এতক্ষণ যে কথা বলছিলাম, তা মূলত লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ গড্ডিমারি এলাকার ঘটনা। অত্র এলাকার বেনজির খান ও জহিরুল হক মিঠু উভয়ই দিনের কিছু সময় গরুর খামারে ব্যয় করছেন।
এটি একটি শেয়ার ব্যবসার উদাহরণ। উদ্দেশ্য অভালো গরু ক্রয় করে তার সঠিক যত্ন নেয়ার মাধ্যমে মানসম্মত গরুতে পরিণত করা। উল্লেখ্য বেনজির খান বাংলাদেশ সেনাবাহিনীতে জব করায় গরুর খামারে নিয়মিত সময় দিতে পারেন না। তবে তিনি তার সহপাঠীকে খামার তদারকি বাবদ কিছু টাকা আয় হতে প্রদান করে থাকেন। তার সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন, ” আমাদের উদ্দেশ্য সমাজের মানুষকে কিছু করে দেখানো; আমাদের দেখে অনেকেই উৎসাহ পাচ্ছেন।” অপর সহপাঠী জহিরুল হক মিঠুর সাথে কথা বলে জানা যায়, কিছুদিন আগে তিনটি গরু বিক্রি করা হয় ১ লাখ, ৯১ হাজার টাকায় যার ক্রয়মূল্য ছিল ১ লাখ ২৫ হাজার টাকা। মোট গরু ৭ টি।
তিনটি গরু বিক্রি করে যে আয় হয়েছে তা ছিল উক্ত ৭ টি গরুর খাবার বাবদ ব্যয়। তিনি আরও বলেন, ” সামনে যেটা আসবে, সেটা আমাদের প্রকৃত আয়।” তাদের উভয়েরই বক্তব্য যে, আমাদের দেশের অধিকাংশ মানুষ বেকার; চাকরি নামক সোনার হরিণের পিছে ছুটছে হাজারো বেকার। আমাদের দেশের পক্ষে এত বেকারের কর্মসংস্থান করার সাধ্য নেই। তাই বিকল্প পথ বেঁচে নেয়াই শ্রেয়।
বার্তা প্রেরক
এস আর আহম্মদ
হাতীবান্ধা প্রতিনিধি












