লকডাউন উপেক্ষা করে মানুষ সমাগম সবখানে

চাঁদপুর শহরের রাস্তাঘাট ও বাজারে মানুষের উপচেপড়া ভীড় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। চাঁদপুর শহরের কালীবাড়ি, নতুন বাজার ও পালের বাজারসহ সবখানে মানুষের ভীড় লক্ষ্য করা যাচ্ছে।

সরকারের লকডাউন অমান্য করে রাস্তার দুপাশে বিভিন্ন রকম মালের পসরা সাজিয়ে বসেছে ভ্রাম্যমান হকাররা। এছাড়াও রাস্তাঘাটের দেখা যাচ্ছে অতিরিক্ত গাড়ির চাপ, বিশেষ করে কুমিল্লরোডের কালীবাড়ি মোড় থেকে পালের বাজার পুরানবাজার ব্রীজ সংলগ্ন  এলাকা দেখলে অনেকেই ভুলে যাবে যে এখানে লকডাউন চলছে। দেখা যাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার নজরদারি। সেনাবাহিনী ও নির্বাহী মেজিষ্ট্রেটের ত্ত ত্ববধানে পরিচালনা করা হচ্ছে মোবাইলকোর্ট ও সচেতন করা হচ্ছে সাধারন জনগনকে। তারপরও মানুষের মাঝে দেখা যাচ্ছে না কোন সচেতনতা।

এদিকে বর্তমানে চাঁদপুরের করোনা পরিস্থিতি উন্নতির দিকে, এই কয়েকদিনে কোন করোনা রুগি সনাক্ত হয়নি।তাই করোনার এই পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় না রাখলে হয়তো চাঁদপুরের পরিস্থিতি খারাপ হতে পারে।

বার্তা প্রেরক
মোঃ নাছির উদ্দিন
চাঁদপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন