বৈরী আবহাওয়া ও করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট দেখা দেওয়াতে জয়পুরহাটের পাঁচবিবিতে
প্রান্তিক কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মী। বৃহস্পতিবার সকালে “হ্যালো
ছাত্রলীগ” পাঁচবিবি উপজেলা শাখার আয়োজনে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বারোকান্দ্রি গ্রামের
মোঃ পলিন নামের এক প্রান্তিক কৃষকের ২ বিঘা জমির পাকা ধান কেটে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা, যুগ্ম-সাধারণ সম্পাদক
রকিবুল হাসান রকি ও পাঁচবিবি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ কুমার ঘোষসহ প্রায় ৩০
জন ছাত্রলীগ নেতাকর্মী।
প্রান্তিক কৃষক পলিন জানান, কয়েকদিন আগে আমার ২ বিঘা জমির ধান পেকে গেছে। শ্রমিক না পেয়ে
দুশ্চিন্তায় ছিলাম। পরে হ্যালো ছাত্রলীগ মোহাম্মদপুর ইউনিয়ন কমিটিতে ফোন দিলে তারাই এসে আমার
ধান কেটে দেয়।
বার্তা প্রেরক:
মোঃ রাব্বিউল হাসান
জয়পুরহাট,প্রতিনিধি












