পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা গরীব অসহায় ১২০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ ও তেলসহ খাদ্য সামগ্রী ও রোজাদারদের ইফতার বিতরণ করেছে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড.সামছুল আলম দুদু।
এছাড়াও প্রতিদিন পাঁচবিবি উপজেলার নওদা, আটাপাড়া, বাগজানা, রতনপুর, কতোয়ালীবাগ, ধরঞ্জী, কড়িয়া, ফকিরপাড়া, মাতাশ মঞ্জিল, দমদমা, পশ্চিম বালিঘাটা, মাধখুর, ফিসকারঘাট, বোর্ডঘর, উঁচাই, মাঝিনা, বেড়াখাই, রশিদপুর, বিনধারা,সোনাপাড়া, দানেজপুর, সদর উপজেলার চৌমুনী, হিচমি, পুরানাপুল ও জয়পুরহাট পৌরসভার দেড় হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরণ করেন।
বার্তা প্রেরক
মোঃ রাব্বিউল হাসান
জয়পুরহাট প্রতিনিধি












