ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের সেনুয়া নদীর মোজাতিপাড়া ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০০০০ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। অপরাধী জরিমানার অর্থ প্রদানে ব্যর্থ হওয়ায় তাকে কারাগারে প্রেরণ করা হয়।
বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ এই অভিযান পরিচালনা করেন।
বালু উত্তোলনকারী মো.মাসুদ রানা (২০) সদর উপজেলার সালন্দর ইউনিয়নের মোজাতিপাড়া গ্রামের মোঃ মমতাজ আলী এর পুত্র। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দণ্ডিত মাসুদ রানা দীর্ঘদিন যাবৎ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করে বিক্রয় করে আসছে। স্থানীয় জনগনের অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই অভিযান পরিচালনা করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
বার্তা প্রেরক:
মোঃ জাহাঙ্গীর আলম
জেলা (ঠাকুরগাঁও) প্রতিনিধি












