ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ২জন করোনা আক্রান্তের বাড়ী সহ মোট ২২ টি বাড়ী লকডউন ঘোষণা করা হয়েছে ।
বুধবার বিকাল ৩ টায় সিনেমা হল এলাকায় স্বাস্থ্য বিভাগের একজন করোনা আক্রান্তের বাড়ী সহ আশপাশের ১০ টি বাড়ীকে লকডাউন ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
এছাড়া ১৩ নং উমেদপুর ইউনিয়নের তামিনগর গ্রামের স্বাস্থ্য বিভাগের অপর আরেকজন করোনা আক্রান্তের বাড়ী সহ আশপাশের ১২ টি বাড়ীকে লকডাউন ঘোষনা করেন তিনি।
বার্তা প্রেরক,
সাজ্জাদ হোসেন
ঝিনাইদাহ, প্রতিনিধি












