বেতনের টাকায় করোনা আক্রান্ত স্টাফ ও রোগীদের পাশে দাঁড়িয়েছে এস আই মহসিন চৌধুরী

রামগঞ্জ সরকারী হাসপাতালে করোনা আক্রান্ত স্টাফ ও রোগীদের মনোবল দৃঢ় রাখার জন্য বিভিন্ন প্রকার ফল ও ভালবাসার প্রতীক ফুল সম্বলিত প্যাকেট” সহযোদ্ধা” প্রেরন করেছেন রামগঞ্জ থানার উপ-পরির্দশক মহসিন চৌধুরী। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে গিয়ে অনেকে করোনা আক্রান্ত ব্যক্তিদের অবহেলা করছে।

মহসিন চৌধুরী বলেন, আক্রান্ত রোগীদের যেন অবহেলা বা ঘৃনার চোখে দেখা না হয় সেজন্য তিনি এমন উদ্যেগ নিয়েছেন। এছাড়া করোনা ভাইরাসের কারনে উপার্জন বন্ধ হয়ে  পড়া গরীব ও মধ্যবিত্তদের মাঝে নিজের স্বার্ধমত নিত্য-প্রয়োজনীয়  জিনিস বিতরণ করেছেন।

রামগঞ্জ উপজেলার বিভিন্ন মামলার আসামী যারা জেলহাজতে রয়েছে তাদের পরিবারের নিকটও খাদ্য সামগ্রী পৌছে দিয়ে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে ।

বার্তা প্রেরক
মিজান
রামগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন