বুধবার (২৯ এপ্রিল) যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নতুন করে ১১ জন। এর মধ্যে যশোর সদর উপজেলায় ০৪ জন, মনিরামপুর উপজেলায় ০৪ জন, কেশবপুর উপজেলায় ০২ জন ও চৌগাছা উপজেলায় আক্রান্ত ০১ জন।
প্রতিদিনের ন্যায় যশোরে নতুন করে করোনা সংক্রমনে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এনিয়ে সর্বমোট যশোরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৭০ জন। য.বি.প্র.বি জেনোম সেন্টারে ৮৬ টি নমুনা পরীক্ষা করে এ তথ্য পাওয়া গেছে। সুত্রে জানা যায় যশোরের বিভিন্ন উপজেলাতে চলতি সপ্তাহে বেশ কয়েকজনের শরিলে করোনা সংক্রমন দেখা দিয়েছে কিন্তু মনিরামপুর উপজেলায় এই সর্বপ্রথম করোনার আবির্ভাব দেখা দিয়েছে। যার পরিমান একদিনে ০৪ জন। তবে সুত্র নিশ্চিত করেছে যে মনিরামপুরে নতুন আক্রান্ত ০৪ জন ব্যক্তিই স্বাস্থ কর্মী। তারা মনিরামপুর উপজেলা স্বাস্থ কম্পেক্সে কর্মরত আছেন এবং বর্তমানে তারা উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত আছেন। এনিয়ে মনিরামপুর উপজেলার সর্বস্তরের জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তবে ধারনা করা যাচ্ছে নারায়নগজ্ঞের পরে এবার যশোরেই করোনা সংক্রমন তুলনামুলক ভাবে বেশি। যার পরিমান শতকরা ৯.৮%।
বার্তা প্রেরক
তারেক রহমান
মনিরামপুর (যশোর) প্রতিনিধি












