দিনাজপুর জেলার বোচাগঞ্জে একটি বিষ্ণু মুর্তি উদ্ধার

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের জিনোর গ্রাম থেকে একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল)  সকালে বোচাগঞ্জ উপজেলার ২নং-ইশানিয়া ইউনিয়নের জিনোর গ্রাম থেকে উক্ত মূর্তিটি উদ্ধার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফকরুল হাসান।
এঘটনায় বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর মো. মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. শামসুল আলম বলেন, বুধবার সকালে জিনোর গ্রামের দুলা পুকুরের পার সংস্কারের জন্য শ্রমিকরা পুকুর থেকে মাটি খনন করার সময় এই বিষ্ণু মূর্তি দেখতে পেয়ে গ্রাম পুলিশের মাধ্যমে আমাদের জানান।  মূর্তির সংবাদ পাওয়ার পর আমরা ঘটনা স্থলে গিয়ে ইউপি সদস্য জাহিদুল ইসলামের উপস্থিতিতে মূর্তিটি উদ্ধার করে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ফকরুল হাসান এর কাছে হস্থান্তর করি। উপস্থিত গ্রামবাসী উদ্ধারকৃত মূর্তিটি বিষ্ণু মুর্তির বলে জানিয়েছে।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফকরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বোচাগঞ্জ উপজেলা প্রশাসন উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর জেলা ট্রেজারীতে পাঠানো হয়েছে। পরীক্ষার করেই জানা যাবে মূর্তিটি আসল না নকল।
বার্তা প্রেরক:
মাহিদুল রিপন
দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন