কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নে মহামারী (কোভিট১৯)করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনের কারণে কর্মহীন হয়ে পড়েছে, দোকানদার, শ্রমিক, সহ দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো। যাদের দৈনিক উপার্জনেই চলে দৈনিকে খাবার।
আজ বুধবার ২৯ এপ্রিল ১নং রাজিবপুর ইউনিয়নে ওই সকল দুস্থ মহিলা, দোকানদার, শ্রমিক দিনমজুর কর্মহীন ও অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন ২৮ কুড়িগ্রাম ৪ অসহায় দুস্থ মহিলা দোকানদার শ্রমিক দরিদ্র অসহায় পরিবারের প্রত্যেককে ১০কেজি করে চাল দেওয়া হয় মন্ত্রীর সাথে আরো উপস্থিত ছিলেন আব্দুল হাই সরকার সভাপতি রাজীব পুর উপজেলা আওয়ামী লীগ, শফিউল আলম সাধারণ সম্পাদক রাজীবপুর উপজেলা আওয়ামীলীগ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব আজিম উদ্দিন মাস্টার, জেলা পরিষদের সদস্য রেজিয়া সুলতানা রেনু ও কামরুল আলম বাদল সদর ইউপি চেয়ারম্যান।
প্রতিমন্ত্রী বলেন আমাদের এই ত্রাণ সহয়তা পর্যায়ক্রমে চলতে থাকবে।












