মঙ্গলবার রাত সাড়ে ১১ টায় ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ এলাকা হতে র্যাব-৫ অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা ও ২৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে । এ ঘটনায় জড়িত থাকায় রুহুল আমিন (৫৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-৫ জানায়, গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ(পিপিএম-সেবা)’র নেতৃত্বে র্যাবের একটি অপারেশনাল দল এই অভিযান চালায় । এসময় মাদকদ্রব্যের সাথে মাদকদ্রব্য বিক্রির নগদ ২৬ হাজার ১৯০ টাকা,একটি মোবাইল সেট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রুহুল আমিন পীরগন্জ উপজেলার জনগাঁও গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. মোহাইমেনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ মামকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পীরগঞ্জ, সাজু
বার্তা প্রেরক:
পীরগঞ্জ প্রতিনিধি












