সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর ছাত্র সংসদ ( রুকসু ) এর পক্ষ থেকে ৫০০ কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
দক্ষিণ বঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর এর হাজার হাজার ছাত্র ছাত্রীর অভিভাবক সংস্থা সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসু) এর পক্ষ থেকে ও ফরিদপুরের মাননীয় এমপি মহোদয় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নিশান মাহমুদ শামীম এর সঠিক দিক নির্দেশনা ও সময়োপযোগী সিদ্ধান্তে ৫০০ কর্মহীন মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
এ বিষয়ে সরকারি রাজেন্দ্র কলেজ ফরিদপুর ছাত্র সংসদ ( রুকসু ) এর সহ-সভাপতি ( VP ) নূর হোসেন মারুফ বলেন, আলহামদুলিল্লাহ, ফরিদপুরবাসিকে যিনি ছায়ার মত আগলে রেখেছেন, আধুনিক ফরিদপুরের উন্নয়নের রুপকার, কর্মবীর ইন্জিঃ খন্দকার মোশাররফ হোসেন এম.পি এর সার্বিক তত্ত্বাবধানে ও ফরিদপুর জেলার ছাত্রসমাজের অনন্য প্রতিনিধিত্বকারী জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি নিশান মাহমুদ শামীম এর সঠিক দিকনির্দেশনা ও সময়োপযোগী সিদ্ধান্তে সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসু)এর পক্ষ হতে মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় ৫০০ কর্মহীন মানুষের মাঝে খাবার বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও রুকসু এর সভাপতি মোশার্রফ আলী ও সিরাজ স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। জেলা ছাত্রলীগের ও রুকসু এর নেতৃবৃন্দের মিলিত পরিশ্রমে খাদ্য সামগ্রী বিতরণ সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে
বার্তা প্রেরক:
আর. এ. রাহুল
ফরিদপুর জেলা, প্রতিনিধি












