দিনাজপুরে ত্রাণের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ

দিনাজপুর শহরের সীমান্তবর্তী কাঞ্চন ব্রীজের উপর পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া, সাধুরঘাট ও জুলুমপাড়া এলাকার কয়েক শতাধিক পরিবারের লোকজন ত্রাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে ২ ঘন্টা পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে দিনাজপুর-বিরল আঞ্চলিক সড়কে এই ঘটনাটি ঘটেছে। সংবাদ পেয়ে পুলিশ-সেনা বাহিনী দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়।

এ সময় পরিস্থিতি স্বাভাবিক করতে দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সানাউল ফেরদৌস, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ত্রাণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।

বার্তা প্রেরকঃ
মাহিদুল রিপন
দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন