নওগাঁয় ১দিনে ১৬জন করোনা রোগী সনাক্ত

নওগাঁয় ১দিনে ১৬ জনের দেহে করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ১৭ জন। আক্রান্ত মধ্যে রানীনগর উপজেলায় ৫ জন, সাপাহারে ৩জন, মহাদেবপুরে ২ জন, পোরশা ১ জন, মান্দা ২ জন, এবং আত্রাইয়ে ৩ জন। বুধবার (২৯ এপ্রিল) সকালে সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন নওগাঁ জেলা প্রশাসক হারুন- অর- রশিদ।

নওগাঁর সিভিল সার্জন ডা: আ. ম. আখতারুজ্জামান আলাল জানান, সনাক্তরা বেশীর ভাগই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত ব্যাক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছে। এছাড়াও ২৩ এপ্রিল  রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক সিনিয়র স্টাফ নার্সের শরীরে প্রথম করোনা পজেটিভ পাওয়া যায়। এরপর তার সংস্পর্শে আসা ৬০ জনের নমুনাসহ নওগাঁ থেকে ২২২টি নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে রানীনগর উপজেলার আক্রান্ত ওই নার্সের স্বামী সন্তানসহ একই পরিবারের ৫ জনের করোনা পজেটিভ সনাক্তসহ ১৬ জনের করোনা সনাক্ত হয়।

তিনি জানান, নওগাঁ থেকে এ পর্যন্ত মোট ৭৮৩ জনের নমুনা পাঠানো হয়। এরমধ্যে ৫১৫ জনের রিপোর্ট এসেছে যার মধ্য ১৭ জনের পজেটিভ আছে। এবং বাকী ২৬৮ জনের রিপোর্ট এখনো অপেক্ষায় আছে।

বার্তা প্রেরকঃ
সুমন আলী
নওগাঁ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন